বিজেপিকে এবার খোলা চ্যালেঞ্জ জানালেন প্রশান্ত কিশোর
দি নিউজ লায়ন ; ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আগে এবার বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এতোদিন যাবত তিনি চুপচাপ থাকলেও এদিন খোলা চ্যালেঞ্জ জানান তিনি। বলেন, বিজেপি একুশের নির্বাচনে আসন সংখ্যা দুই অঙ্ক ছাড়ালে তিনি টুইটার ছেড়ে দেবেন। প্রশান্ত কিশোর টুইট করে লিখেছেন, ‘বেশ কয়েকটি সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে বিজেপির নানা খবর দেখাচ্ছে। সেই সংবাদমাধ্যমগুলি বিজেপিকে সমর্থন করছে। বাস্তবে বিজেপিকে লড়তে হবে দু’অঙ্ক ছাড়ানোর জন্য’।
তিনি আরও লেখেন, আপনারা দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব’। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে মেদিনীঅউরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহবলেছিলেন, ২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

Post a Comment